শিরোনাম
এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড : | ০১:২৮ পিএম, ২০২০-০৮-১৬
পাখি ডাকা ছায়া ঘেরা পাহাড় সমুদ্রের লীলাভূমি সীতাকুণ্ড। সেই সীতাকুণ্ডের ভাটেরখীলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহান আল্লাহর গুণবাচক নিরানব্বই নাম খচিত টাওয়ার। দুপাশে সবুজ ক্ষেত। মাঝখান দিয়ে সবুজরাশি কেটে সাগরের পাণে ছুটে চলা ভাটেরখীলের এই সড়কে দেখা মিলবে এই টাওয়ার। দেখলেই মন জুড়ানো এই টাওয়ার সরেজমিনে দেখতে গেলে টাওয়ারের মনোমুগ্ধকর শোভা মোহিত করে। অধ্যাপক নাজিমুজ্জাজামান নামক এক এলাকাবাসী জানান, সগৌরবে উর্ধ আকাশপাণে তাকিয়ে থাকা এ টাওয়ার এলাকার মান-মর্যাদা বাড়িয়েছে। তিনি আরো জানান, ইন্জিনিয়ার মো আরিফুর রহমান মামুন নামে জনৈক ব্যক্তি তার বাংলো বাড়ির সীমানায় এ টাওয়ার করেন। সীতাকুণ্ড থেকে সিএনজি, প্রাইভেট কার বা যেকোনো প্রাইভেট বাহনে কিংবা ভাটেরখীলের লোকাল সিএনজিতে এ টাওয়ারে যাওয়া যাবে। এ টাওয়ারের সৌন্দর্য তো সকলকে মুগ্ধ করবে সাথে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরপাড়ের ম্যানগ্রোভ বন বারবার কাছে টানবেই। কিংবা সন্ধ্যা নেমে আসলে দেখা মিলবে মায়া হরিণের ছুটাছুটি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited